POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

মতলব দক্ষিণে প্রশাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

শনিবার ( ৭ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।

উপজেলা যুব উন্নয়ন অফিসার আ ক ম মহসিন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।
এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন