POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন

আলমগীর কবির | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ | সময়: ৭:৪৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন করা হয়।

৭ নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লবী দিবস উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরানের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, উপস্তিত বক্তব্য ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবস দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানতে হবে। দেশপ্রেম, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐতিহাসিক দিবসগুলোর গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন। এ ধরনের। আয়োজন শিক্ষার্থীদের ইতিহাস সচেতনতা বৃদ্ধি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী উপস্হিত ছিলেন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন