শাহরাস্তিতে নাশকতার অভিযোগে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতা কে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা রিপন ও মো. জসিম, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। পুলিশ জানায়, দেশের শান্তি শৃঙ্খলা এবং যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বিশেষ অভিযানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগের ৬ নেতা কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।