POPULAR BD NEWS
Popular BD News Logo

ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬ | সময়: ৮:২১ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া চৌকিদার বলেছেন, প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ ধর্ম এবং মানুষের জন্য কাজ করা দায়বদ্ধতা রয়েছে। আমি আমার সমর্থ্য অনুযায়ী আমার এলাকার অসহায় মানুষের জন্য কাজ করে থাকি। ইব্রাহিমপুর ইউনিয়নবাসী আমার প্রাণের মানুষ। তাদের জীবনমান উন্নয়নে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।

শুক্রবার বাদ জুমা ইব্রাহিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাহী মসজিদের উন্নয়ন কাজে আর্থিক সহায়তা প্রদান কালে তিনি এসব কথা বলেন।

বাদশা মিয়া চৌকিদার আরো বলেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার রাজনৈতিক পথচলার প্রেরণা। আমার নেতা চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক এবং এই আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুরকে একটি আধুনিক এবং উন্নয়নমুখী জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি।

তিনি আরো বলেন, চাঁদপুর সদর উপজেলার একটি অবহেলিত জনপদ ইব্রাহিমপুর ইউনিয়ন। এই এলাকার মানুষ নদী ভাঙ্গন আর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে। দেশের সামগ্রিক অগ্ৰযাত্রায় আমাদের এলাকা অনেক পিছিয়ে আছে। এখানে তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই আমি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি আধুনিক-উন্নত এবং কর্মসংস্থানমুখি এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদেরকে সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি। আমি বিশ্বাস করি আমার বিগত দিনের ত্যাগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল আমাকে মনোনিত করবে। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তবে কথা দিচ্ছি, আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবায় কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আবু তাহের গোলদার, সাধারণ সম্পাদক ইনু রাঢ়ি, মসজিদের খতিব হযরত মাওলানা হাসান জামিল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন চৌকিদার, ৯ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল ভুঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বাদশা মিয়া চৌকিদার ৫ নং ওয়ার্ডের নির্মাণাধীন শাহী মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে তিনি মসজিদের উন্নয়নে ব্যক্তিগত অর্থে অনুদান প্রদান করেন। এই সময় তিনি মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ এবং জেলা বিএনপির অভিভাবক সাহেব মানিক ভাই একজন যোগ্য নেতা এবং মানবিক মানুষ। এই মসজিদ এবং মাদ্রাসার উন্নয়নের বিষয়ে আমরা আমাদের নেতাকে অবগত করবো। আমরা আশা করি তিনি এই এলাকার উন্নয়নের পাশাপাশি মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন