POPULAR BD NEWS
Popular BD News Logo

১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন

হাবিবুর রহমান | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন দীর্ঘ ১৪ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন রিপন এবং সাধারণ সম্পাদক পদে ইয়াসিন আখন সুজন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাজুরিয়া বাজারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১১টি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে মনির হোসেন রিপন আনারস প্রতীকে ১০২ ভোট পেয়ে বিজয়ী হন,সহ-সভাপতি পদে বোরহান উদ্দিন টেবিল ঘড়ি মার্কায় ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো.ইয়াসিন আখন সুজন ফুটবল মার্কায় ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল মিজি কলম প্রতীকে ১৯৬, সাংগঠনিক সম্পাদক পদে মো.বিল্লাল হোসেন টেবিল ফ্যান ১৬৭, দপ্তর সম্পাদক পদে আব্দুর রাজ্জাক রিপন মাছ প্রতীকে ১৮৭, প্রচার সম্পাদক পদে মাসুদ আলম সাইকেল মার্কায় ২০১, কোষাধ্যক্ষ পদে আব্দুল মোতালেব মাটির ব্যাংক প্রতীকে ১৯০ নির্বাচিত হন।

এসময় সদস্য পদে,জামাল উদ্দিন পাটওয়ারী বৈদ্যতিক বাল্ব প্রতীকে ১৮২,ফারুক হোসেন কেতলী প্রতীকে ১৬৬ ও রফিকুল ইসলাম হারিকেন প্রতীকে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মো.বুলবুল আহমেদ বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে পুরো নির্বাচন ছিল উৎসবমুখর।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন