হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদক নির্মুল ও চুরি রোধে ব্যাপক আলোচনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৫ হাজীগঞ্জ – শাহরাস্তি নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক।
তিনি প্রথমে মাদক ও চুরি বিষয়ে ইউনিয়নপরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে জানেন। এবং মাদক ও চুরি রোধে তাদের প্রস্তাব গ্রহন করেন।এরপর মাদকরোধে প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার উফিসার ইনচার্জ মোঃ কাওসার আলম ভুইয়া উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন হাজীগঞ্জ মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ উপজলা বি এন পির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান টুটুল সাধারণ সম্পাদক মেহেদি হাসান পাপ্পু কোষাধ্যক্ষ মোহাম্মাদ হাবিব
উল্লাহ।
সকলের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সি্দ্ধান্ত ও কর্মসুচী ঘোষনা করেন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক এমপি।
সি্দ্ধান্ত ও কর্মসুচির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে মাধক বিরোধী র্যালি ও সমাবেশ, পরিবারে ও সমাজে গণসচেতনতা বৃদ্ধি , থানা পুলিশকে সঠিক ও গ্রহনযোগ্য তথ্য প্রদান আটককৃত মাদক কারবারি ও সেবন কারীদের ছবিসহ পিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পেইজে ঢালাও ভাবে প্রচার। এছাড়া চুরিরোধে ইউনিয়ন পর্যায়ে ভাংগারি ব্যবসার দোকান বন্ধ ও ট্রেড লাইসেন্স বাতিল রাতে পুলিশে টহল বৃদ্ধি ও গ্রামাঞ্চলে রাত নযটার পর সকল দোকানপাট বন্ধের সি্দ্ধান্ত হয।
উল্লেখ বর্তমান সরকারের জাতীয় সংসদে প্রথম অধিবেশনে মাদক প্রতিরোধ আইন সর্বচ্ছো সাজার বিধান করার জন্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক এমপি প্রস্তাব করেন। এবং প্রস্তাবটি গ্রহন করে আইন করা হয। যা অচিরেই প্রয়োগ শুরু হবে।