POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বেড়াতে এসে আবারও শিশুর মৃত্য্য্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ | সময়: ১২:১২ অপরাহ্ণ

বেশিরভাগ শিশু কোথাও বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর কবলে পড়ছে। হাজীগঞ্জ উপজেলায় আবারও পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু হৃদয় হোসেন। বয়স ৮ বছর।  মঙ্গলবার বিকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজমুদার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। নিহত হৃদয় ঢাকা কামরাঙ্গীচর এলাকার আব্দুর রহমান বেপারী ছেলে।

হৃদয়কে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন