POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬ | সময়: ১:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক খুন, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার মতলব উত্তরের দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত নাহিদ উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গাজীবাড়ীর মো. হান্নান গাজীর ছেলে।

​
​পুলিশ জানায়, নাহিদের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

​চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন