বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ প্রতিষ্ঠা বার্ষিকী বনাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে নেতাকর্মীদের অংশগ্রহনে বিশাল বনাঢ্য র্যালি পশ্চিম বাজার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার নির্ধারিত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কলে প্রধান অথিতির বক্তব্যে চাঁদপুর -৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক বলেন আমার ইচ্ছা থাকা সত্বেও অসুস্থতার কারনে উপস্থিত হতে পারি নাই। তাই সুস্থতার জন্য দোয়া চাই। দলে প্রাণ ও রাজপথের লড়াকু সৈনিক যুবদল। তারা আগামীদিনে ফ্যাসিষ্ট ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিবে।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সুমনের সভাপ্রতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, পৌর বি এন পির সদস্য সচিব খোরশেদ আলম ভূট্রো।
উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির আহবায়ক মোঃ মনিরুজ্জামান, কেন্দ্রীয় ওলামাদলের সাবেক সদস্য সচিব মাওঃ নজরুল ইসলাম পৌর বি এন পির আহবায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সেলিম বিল্লাল হোসেন পাটওয়ারী, এডভোকেট ওমর ফারুক টিটু উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন, যুগ্ম আহবায়ক শুকুর আলম জুলাস চৌধুরী, সাহিদুল ইসলাম পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজন যুগ্ম আহবায়ক রবিন জহির আহম্মদ রোমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মিঠু, পৌর শ্রমিক দলের আহবায়ক রাসেদ আলম হিরা, সদস্য সচিব সোহেল রানা যুবদল নেতা মিলন গিয়াস উদ্দিন, আবু ইউসুফ রিপন মোল্লা তারেক আজিজ আবদুল মতিন মাসুদ আলম মিজানুর রহমানসহ বি এন পি যুবদল ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী প্রমুখ।