হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় রামচন্দ্রপুর বাজারে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ৬ ডিসেম্বর রোববার ইউনিয়নের দেবীপুর গ্রামের রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমীর ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে যুবদলের নেতা ব্যবসায়ী সাইফুল একাধিকবার ‘চোখ মেরেছে’।
এতে করে ওই স্কুল ছাত্রী তাৎক্ষণিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন টেলুর কাছে মৌখিক অভিযোগ দেয়। পরে ম্যানেজিং কমিটির সদস্য টেলুসহ বিদ্যালয়ের সহকারী এক শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার সামনে বিষয়টি সুরাহ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতা ও স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সাইফুলের দোকানে বেশীভাগ স্কুলের ছাত্রীরা কাগজ কলম কিনতে গেলে সে সুযোগ পেলে নানান আপত্তিকর কথা বলে। ঐ দিনের ঘটনাটি বাজারে প্রকাশ্যে ঘটায় তার অপকর্মের প্রতিবাদ হয়েছে।
এ বিষয়ে রামচন্দ্রপুর ভৃঁইয়া একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন টেলু বলেন, আমার কাছে ঐ ছাত্রী ইভটিজিং এর কথা জানালে আমি তাৎক্ষনিক উভয়কে নিয়ে বসে জিজ্ঞাসাবাদ করি। মেয়েটির অভিযোগ তার সামনে এসে সাইফুল কয়েকবার ‘চোখ মেরেছে’।
যুবনেতা সাইফুল দাবি করে বলেন, ‘তাকে লক্ষ করে কোন কিছু করেনি। পরে বিষয়টি একটেবিলে সমাধান করা হয়েছে।’ সাইফুল ইসলাম আরো বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তুচ্ছ ঘটনাটি তিলকে তাল করেছে কিছু লোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘আমার কাছে যদি লিখিতভাবে কোন ইভটিজিং এর অভিযোগ আসে, তাহলে আমি আইনগত সহযোগিতা করবো।’