হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বেপারি তাঁর মায়ের সুস্বাস্থ্য ও দ্রুত সুস্বাস্থ্যের দোয়া চেয়েছেন।
মোঃ আব্দুল করিমের মা কয়েক দিন যাবত অসুস্থ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত তার মায়ের সুস্থতার জন্য ইউনিয়নবাসী, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন। মায়ের সুস্বাস্থ্যর জন্য গতকাল মেনাপুর বাজারের জামে মসজিদে আছরের নামাযের পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে মেনাপুর বাজারের নূরানী হাফেজীয়া মাদ্রাসা চলতি নির্মাণ কাজের জন্য সাত হাজার ইট প্রদানের জন্য প্রতিশ্রুতি দেন। সেখানেও তার মায়ের ও পরিবার পরিজনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
তিনি বলেন সবার দোয়া ও মহান আল্লাহর রহমতে যেন তাঁর মা সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পান।
ঐদিন ইউনিয়নের মেনাপুর, নৈরাইন, পশ্চিম মুকন্দসার গ্রামের রাস্তার উপরের দোকান ব্যবসায়ী, ক্রেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।