POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬ | সময়: ১১:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আমিন রোডসংলগ্ন সাহা স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) নূরে আলম ও এসআই (নিরস্ত্র) মো. আবু আহম্মেদসহ পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে সোহাগকে আটক করে। এ সময় তার দখল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহাগ হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের টোরাগড় এলাকার হোসেন উদ্দিন হাজী বাড়ির মো. জাফরের ছেলে।

এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে আসামির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যথাযথ পুলিশি পাহারায় শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন