POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬ | সময়: ১০:১৬ অপরাহ্ণ

একের পর ব্যতিক্রমী ব্যতিক্রম আর ভিন্নধাসের কাজ করে যাচ্ছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার কালচোঁ ইউনিয়নে বীর নিবাস ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন। পথিমধ্যে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।

সেখানে গিয়ে বিদ্যালয়ের পরিপাটি আর সাজানো গোছানো পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ২৫০ শিক্ষার্থীদের মধ্যে প্রায় সবাই উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এর পরেই তিনি কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন সাথে। ক্ষুদে শিক্ষার্থীরা তাকে তাকে আবেগ আপ্লুত হয়ে পড়ে।

ঠিক এ সময় বিদ্যালয়ের এসেম্বলি করার সময় হয়। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা যখন এসেম্বলি করার জন্য শৃঙ্খলিতভাবে দাঁড়িয়ে যায়। ঠিক তখন শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে পড়েন ইউ এন ও ইবনে আল জাহিদ হোসেন। এ সময় এক ক্ষুদে শিক্ষার্থী অন্য সকল শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ বাক্যে অংশগ্রহণ করেন ইউএনও ইবনে আল জাহিদ হোসেন। শিক্ষার্থীদের সাথে ইউএনও শপথ বাক্য পাঠ করা ঘটনা শিক্ষার্থীরা আরো বেশি আনন্দিত হয়ে ওঠে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সহ সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। এসেম্বলি শেষে ইউ এন ও বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ও বিভিন্ন সমস্যা অবলোকন করে তা সমাধানের উদ্যোগ নেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন