POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ ও সিআইডি টিমের তদন্ত হাজিগঞ্জে চেয়ারম্যান প্রাথী শহীদ ইল্লাহ দুলাল এর বসত বাড়িতে চুরি

হাসন মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬ | সময়: ৬:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম দুলালের বসত বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজন ঘরে না থাকায় গত ২১ অক্টোবর রাতে চোরেরদল বিল্ডিং এর ফল চাঁদের দেওয়াল ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে।

ঘরে থাকা আলমারী দয়ার ভেঙ্গে স্বর্ণালংকার ও দামী জিনিস নিয়ে যায।

ঘটনাটি বেলচোঁ বাজার মাদ্রাসা রোডের পশ্চিম মাথায় কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে কাজিরখিল মিয়াজী বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সম্বাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল উল্লাহ দুলাল মিয়াজির ঘরে।

এই ঘটনায় ঘর মালিকের ছেলে আরিফুল ইসলাম হীরা বাদী হয়ে হাজিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, অজ্ঞাত নামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সোনাইমুড়ি মল্লিক বাড়ির রুহুল আমিন এর ছেলে আমির ও কাজিরখিল গ্রামের মাহমুদুল হাসান নামের ২ কিশোরকে আটক করেছেন।

চোর সনাক্ত ও ঘটনা উদ্ঘাটনের জন্য বাদী জেলা সিআইডি অফিসের শরণাপন্ন হন। আজ ২৭শে অক্টোম্বর সোমবার সকাল ১১ টায় সিআইডির একটি টিম ও হাজীগঞ্জ থানার টিমসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও নানান আসবাবপত্র উপরে ফিঙ্গার চিহ্ন সহ গোপন তথ্য উদঘাটনের চেষ্টায় নমুনা তথ্য সংগ্রহ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার এস আই নুর আলম জানান, অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলম ভুইয়ার নির্দেশে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা চোর চক্রকে আটক ও মালামাল উদ্ধারে অভিযান অব্যহত রেখেছি।

বাদী জানায় চোরাই চক্ররা ঘরের ভিতর প্রবেশ করে ইন্টারনেট সংযোগ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘরের বিভিন্ন আসবাবপত্রের আনুমানিক ৪০টি ড্রয়ার ভেঙ্গেচুর ও তছনছ করে রক্ষিত থাকা সাড়ে আট ভরি স্বর্ণালংকার, যার বাজার মূল্য ১৮লক্ষ টাকা ও দুই ভরি রুপা আনুমানিক মুল্য ১১ হাজার টাকা,ও নগদ তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। টোটাল ক্ষতির পরিমান প্রায় ২১ লক্ষ ৫০ হাজার টাকা।

শহিদুল ইসলাম দুলাল জানান আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। বিষয়টি দলীয় নেতাকর্মী সহ সবাই অবগত রয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন