POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু, হাম, ম্যালেরিয়া নির্মূলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬ | সময়: ৯:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ও পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার ১০ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে মশার ওষুধ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি বকুল মিয়া,১০ ওর্য়াড স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মোঃ মামুন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মোল্লা,ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, ছাত্রনেতা রাসেল সহ ওয়ার্ড বিএনপি,ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন