POPULAR BD NEWS
Popular BD News Logo

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬ | সময়: ১০:৪২ পূর্বাহ্ণ

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে খুলছে দেশের সরকারি-বেসরকারি অফিস-আদালত। একই সঙ্গে স্বাভাবিক নিয়মে শুরু হচ্ছে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান। শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ফলে আজ রোববার থেকে আবারও ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালতে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন