মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্যে কলাদী জনগুরুত্বপূর্ণ সড়কটির উপর থেকে বৈদ্যুতিক খুটি স্থানান্তরিত করার উদ্যেগ নেয়ায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নগরবাসী। ওই সড়কের মধ্যে বিদ্যুৎ এর খুটির কারনে কলাদীর রাস্তার চলমান সংস্কার কাজ বন্ধ হয়ে পড়ে আছে। যার কারনে সীমাহীন ভোগান্তির শিকার হয় কলাদীসহ আশেপাশের মানুষের।
জনগণের দুর্ভোগ দেখে তা সমাধানের উদ্যেগ গ্রহণ করেন মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম। তিনি রাস্তার উপর স্থাপন কৃত বিদ্যুৎ এর খুটি স্থানান্তরিত করার জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসের সাথে যোগাযোগ করেন এবং ওই খুটি স্থানান্তরিত করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম মোতাবেক খরচসহ সকল কার্যক্রম সম্পন্ন করেন পৌর প্রশাসক কেএম ইশমাম। তারই প্রেক্ষিতে খুঁটি স্থানান্তরিত করার জন্য ইতোমধ্যেই ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ভারী ক্রেন ব্যবহার করে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ সম্পন্ন করা হবে বলে ঠিকাদারের বরাদ দিয়ে জানান ডিজিএম।
মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, শীঘ্রই বিদ্যুতের খুঁটিটি স্থানান্তরিত করা হবে।এর পরপরই কলাদী সড়কের চলমান সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।