POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল

মাহফুজ মল্লিক | প্রকাশিত: October ২২, ২০২৬ | সময়: ৯:৪১ PM

মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায়ও হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা গত ২১ অক্টোবর রাতে বিসর্জনের মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

মতলব দক্ষিণে ৩৯ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে বিএনপি সরকার ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে।মতলবেও প্রত্যেকটি পূজা মন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় পূজা দুর্গা পূজা। তাদের উৎসব করতে গিয়ে যেন কোন ধরনের নিরাপত্তাহীনতার ঝুঁকি না থাকে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকটি বুঝামন্ডপের দায়িত্ব পালন করেছে।

চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোঃ জালাল উদ্দিনের দিকনির্দেশনা মোতাবেক মতলব দক্ষিণ উপজেলার ৩৯ টি পূজা মণ্ডপে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল,কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে কমিটির গঠন করা হয়। ওই কমিটির প্রত্যেকটি সদস্য ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর দূর্গা পূজার বিসর্জন পর্যন্ত যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছেন।

ডঃ মোঃ জালাল উদ্দিন এমপির নির্দেশনা মোতাবেক দলীয় নেতা কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যানরা প্রত্যেকটি পূজা মন্ডপে নিয়মিত মনিটরিং করেন।
দলীয় নেতাকর্মীর পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এনামুলক বাদল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন