POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১

ইউসুফ বেপারী | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬ | সময়: ৩:২১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে নোয়াখালীর সুধারাম থানাধীন দত্তেরহাট এলাকা থেকে চোরাই পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন প্রকাশ ভাসানী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) নূরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গত ২১ অক্টোবর রাতে নোয়াখালীর সুধারাম থানাধীন দত্তেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাজীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ ২১ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারার মামলায় আনোয়ার হোসেন প্রকাশ ভাসানীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর জগদানন্দ গ্রামের আমিন উল্যাহর ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে বাদীর চুরি হওয়া একটি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন