POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাইফান নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর সদর দক্ষিণ ইউনিয়নের তুলপাই পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফান কচুয়া পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর পুর্বপাড়া মান্নান কমিশনারের ছেলে ওসমানের পুত্র।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তুলপাই গ্রামে শিশু সাইফান নানির বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু সাইফানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ফাহিম উদ্দিন মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন