POPULAR BD NEWS
Popular BD News Logo

কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬ | সময়: ১০:১৯ অপরাহ্ণ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ১ম সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে মতলব আল-রশিদ ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

মতলব আল রশিদ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া এবং সহ- সভাপতি আশরাফুর রহমান বাবু জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে সম্মানজনক পদ পাওয়ায় গত ২০ অক্টোবর বিকেল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মতলব আল রশিদ ক্লাবের সভাপতি এমদাদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, যুবদলের কেন্দ্রীয় দুর নেতাকে সংবর্ধনা দিয়ে আল রশিদ ক্লাব প্রশংসনীয় কাজ করেছে। এতে করে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য উৎসাহিত হবে। তিনি আরো বলেন, আল রশিদ ক্লাবের স্থায়ী বন্দোবস্তের জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ১ম সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং আল রশিদ ক্লাবের কর্মকর্তা বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আল রশি ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন