চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ ।
প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মো. আলী আকবর শেখ। সহসভাপতি পদে রয়েছেন মো. ইব্রাহিম খলিল, মো. বশির উল্লাহ, মো. আমির হোসেন, মো. নাজির আহমেদ , মো. আবদুল মান্নান, মো. আবদুল কাদের মারোয়ান ও মো. হেদায়েত উল্লাহ সরদার।
কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. দেলোয়ার হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ আবদুল আহাদ, মো. আবুল কালাম আজাদ, মো. ফয়েজ আহমদ, মো. মোস্তফা কামাল সরদার, মো. কামাল হোসেন মিয়াজী ও মো. ইউনুছ হোসেন লিটন। অর্থবিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মো. মহসীন বেপারী, দপ্তর সম্পাদক মো.খালেকুজ্জামান শামীম, প্রচার সম্পাদক মো. মাহফুজুর রহমান নিপু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. রফসুম আলী ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস খালেদা আক্তার, কৃষিবিষয়ক সম্পাদক মো. আবদুল মতিন বেপারী, যুববিষয়ক সম্পাদক মো. মহিন উদ্দিন এবং ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে মো. মহসীন উদ্দিন তুষার।
এতে শ্রম, স্বেচ্ছাসেবক, শিল্প, ধর্ম, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসন, শিক্ষা, গণশিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক, তথ্য, সাহিত্য ও প্রকাশনা, ক্ষুদ্রঋণ সমবায় এবং গ্রাম সরকারবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে।৭১ সদস্য এ কমিটি অনুমোদন করেছেন হাজীগঞ্জ বিএনপি সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি।