POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

মো. ফয়সাল আহমদ | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬ | সময়: ৯:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় কৃষিজমির মাটি কাটার অপরাধে খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুর রহিম (৪৫) এবং মনোহরগঞ্জ উপজেলার মো. ফারুক হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানসহ উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন