POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি

মো.ফয়সাল আহমদ | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬ | সময়: ৭:২১ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা ও পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। এ সময় তিনি ঘোষপাড়া, উপলতা, নাওড়া, পালপাড়া ও কালীবাড়ি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ফারুক হোসেন মিয়াজি পূজামণ্ডপে উপস্থিত ভক্ত-দর্শনার্থী, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বলেন, “ বাংলাদেশ আমাদের সবার দেশ। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তি। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”

শাহরাস্তির বিভিন্ন পূজামণ্ডপে তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন