POPULAR BD NEWS
Popular BD News Logo

২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬ | সময়: ৮:০৩ অপরাহ্ণ

প্রতারণা মামলায় কারাগারে যাওয়ায় আদালতে ২১ লাখ টাকা জমা দিয়ে জামিনে পেয়েছেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫)।

গত ১৯ অক্টোবর, সোমবার বিকেল ৩টায় চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমানের আদেশে তারা মুক্তি লাভ করেন। সন্ধ্যায় তারা কারাগার থেকে বের হন।

একইদিনে মামলার বাদী কবির হোসেন লিটনকেও জামিন দিয়েছেন আদালত। তাকে মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম মোল্লা।

মোতাওয়াল্লীদের পক্ষে জামিন চেয়েছেন অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাছির।

এদিকে আদালতের আদেশে পিতা-পুত্রের বেল বন্ডে মুক্তির বিষয়টি শুনে মামলার বাদী মো. কবির হোসেন লিটন আদালত কক্ষে খুশিতে হাততালি দেন। এ ঘটনায় বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান তাকে সি.ডব্লিউ (C.W.) মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন