POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায়

কারুজ্জামান টুটুল | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬ | সময়: ১:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১ কিশোরকে আটক করা হয়েছে। পরে অভিবাবকদেরকে ডেকে মুসলেকা দিয়ে জিম্মায় দেয়া হয়। রোববার (১৮ অক্টোবর ২০২৬) দিনগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কিশোরদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় ১১ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা রাতে ঘোরাফেরা করার কারণ সম্পর্কে কোন প্রকার সদুত্তর দিতে পারেনি। আটককৃত কিশোররা রাতেরবেলা অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার মর্মে পুলিশকে আশ্বস্থ করে এবং তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরুপ কোন তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের নিমিত্তে তাদের অবিভাবকের জিম্মায় দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলম ভূঁইয়া ওসি (তদন্ত) রাজীব শর্মা।

অফিসার ইনচার্জ কাওসার আলম ভূঁইয়া বলেন, রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করা মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদেরকে দূরে রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন