POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা

হাবিবুর রহমান হাবিব | প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬ | সময়: ১০:০২ পূর্বাহ্ণ

চাঁদপরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে জালনোট দিয়ে প্রতারণার অভিযোগে চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জালনোট উদ্ধার করা হয়।

রোববার রাতে গল্লাক বাজারে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন—ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার শিল্পী বেগম (৪৫), চরদুখিয়া এলাকার আমেনা বেগম (২৮), জামালপুর এলাকার হাসিনা আক্তার (৩০) এবং রামগঞ্জ উপজেলার কাটাখালী এলাকার পাখি বেগম (৩৮)।

স্থানীয় ব্যবসায়ী আবুল হাশেমের দোকান থেকে নারীরা ১ হাজার টাকার নোট দিয়ে মশার স্টেন ক্রয় করে। তিনি তাদের ৯০০ টাকা ফেরত দেন। এরপর তারা দ্রুত দোকান থেকে চলে যান। পরে ১ হাজার টাকার নোটটি হাতে নিয়ে তার সন্দেহ হয়। স্থানীয় অন্য ব্যবসায়ীদের দেখানোর পর নোটটি জাল বলে শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের আটক করেন।

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, টাকা যাচাই করে জালনোট পাওয়া যায়। সব মিলিয়ে সাড়ে ৪ হাজার টাকা জালনোট পাওয়া গেছে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন