চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ও মাতলা পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মো. জালাল উদ্দিনের পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার রাতে পৌরসভার মোবারকদী গ্রামের কেদারেশ্বর চক্রবর্তী বাড়ি, উত্তর দিঘলদী ঠাকুরবাড়ি ও চক্রবর্তী বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড মো৷ জালাল উদ্দিনের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
তিনি ওুজারীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আপনাদের ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন। আপনাদের এই উৎসব করার জন্য যত ধরনের সহযোগিতা এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি পূজা মন্ডপে আমাদের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সার্বক্ষণিক পাশে থাকবে। আমরা উপজেলা এবং পৌর বিএনপি মনিটরিং করব। কোন পূজা মণ্ডপে কেউ উচ্ছৃঙ্খলার সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, ৮নং ওয়ার্ডের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম নীহার চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার,
মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধান,৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক সোহেল প্রধান, যুবদল নেতা বিজয় মৃধা, লিটন মৃধা সহ বিএনপি যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।