POPULAR BD NEWS
Popular BD News Logo

সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী

‎মো. নাছির উদ্দিন | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬ | সময়: ৫:৫৬ অপরাহ্ণ

আসন্ন কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ পরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক মো. মাসুদ রানা মিয়াজী। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল ধরনের সেবা ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি।
‎
‎সম্প্রতি তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মো. মাসুদ রানা মিয়াজী তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।
‎
‎গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। মাদক নির্মূল,ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
‎
‎বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ সকল ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।
‎
‎মো. মাসুদ রানা মিয়াজী রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক সাবেক সাধারন সম্পাদক , বর্তমানে  চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎তিনি আরো বলেন জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন