POPULAR BD NEWS
Popular BD News Logo

দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬ | সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ

মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে শারদীয় ষষ্ঠী শুভ সূচনার উদ্ধোধনী গত ১৬ অক্টোবর রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দম সাহার সভাপতিত্বে ও দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক গণেশ ভৌমিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন,আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা উৎসবে আনন্দের মধ্য দিয়ে উদযাপন করবেন। এক্ষেত্রে আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আপনাদের সাথে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো।

আমি আপনাদের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আজ উদ্বোধনী দিনে আমি এসেছি আমার পূজারী ভাই বোনেরা কেমন আছে তাদের দেখতে। আপনাদের শারদীয় দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা কতটুকু আছে তা দেখার জন্যই আজকের আমার আগমন। বিসর্জন দেয়া পর্যন্ত আপনাদের পাশেই থাকবো। সম্প্রতি মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং নির্বাচিত সকলকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ।

এই সময় মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর ইসলাম সাগর, জগনাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহবাক মিরাজ মাহমুদ জিসান, পৌর যুবদলের আহবায়ক ও মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর প্রধান, চাঁদপুর জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু প্রমুখ। আলোচনা শেষে পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য মোঃ জালাল উদ্দিন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন