POPULAR BD NEWS
Popular BD News Logo

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬ | সময়: ১১:৩০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় বৈদ্যুতিক সর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় , খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দু-র্ঘ-ট-না থেকে রক্ষা পায় মন্দিরের অফিস কার্যালয় ও পূজামণ্ডপসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া।

এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডঃ নরেশ রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অগ্নিকান্ডের পর শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অফিস রুমের বৈদ্যুতিক ওয়ারিং পরিবর্তন করে পাইপ লাইনের মাধ্যমে নতুন সুইচবোড ও সার্কিট ব্যকার স্থাপন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন