POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হাজীগঞ্জ ব্যুরো | প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক ১৮ জন ট্যালেন্টপুল ও ১৪ জন সাধারন গ্রেড’সহ ৩২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা দিপ্তি।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কৃতি শিক্ষার্থী রিজোয়ানা হক ও নাদিয়া সুলতানা, অধ্যয়নরত শিক্ষার্থী তাহসিন ইসমাইল সর্দার ও সাফওয়ান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী আফিফ হাসান ও গীতা থেকে পাঠ করেন, অর্ঘ্য মজুমদার। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলম ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ উপস্থিত ছিলেন।

এসময় অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান মিয়াজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসম।কামরুজ্জামান টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কুলছুম আক্তার, ইউনুছ মিয়া, মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী, সাবেক সদস্য মো. নজরুল ইসলাম সর্দারসহ অন্যান্য অতিথি, শিক্ষক, অভিভাববক ও স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন