POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু সাঈদ চৌধুরী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, সভাপতির বক্তব্য রাখি আমি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় উপস্থিত ছিলেন
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, পাইকদি সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা খানম, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সিসহ অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ৷

এসময় আরো উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামন।

শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দগণকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।

শেষে যেমন খুশি তেমন সাজ পর্বে বিজয়ীসহ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন