POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারুল আক্তার (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাকে মাদক সম্রাজ্ঞী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কচুয়া থানাধীন নোয়াদ্দা সাকিনস্থ মোন্দার বাড়ির পলাতক আসামি ফরহাদের বসত ঘরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গত ১১/১০/২০২৬ তারিখ অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম, এএসআই মোঃ মোর্শেদ আলম, এসআই মোঃ শরিফুল ইসলাম-২, এএসআই মোঃ শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স কং/৫৫৯ মোঃ শিপন মিয়া, কং/৫৬৫ উত্তম চন্দ্র সরকার, কং/৪৫১ কাউছার, কং/৯৮১ সাদ্দাম হোসেন, নারী কং/১১৬৯ পিংকি আক্তার সহ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই ঘরে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী পারুল (৩০), স্বামী- সোহাগ, সাং- নোয়াদ্দা (মুন্দার বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরকে আটক করা হয়। তার বসত ঘর থেকে ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৭ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১,৪১,০০০/- (এক লক্ষ একচল্লিশ হাজার) টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে ধরা হয়েছে।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-১৬, তারিখ- ১২ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।

ধৃত আসামিকে আজ ১২/১০/২০২৬ খ্রি. তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন