POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬ | সময়: ৫:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ মকিমাবাদ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং এ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ভবনের নিচতলা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভবনের নিচে চারটি গ্যাস স্যালেন্ডার ছাড়া কিছু ছিল না।

সোমবার (১২ অক্টোবর ) দুপুর ৩ টার দিকে পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া এলাকায় মিঠু মোল্লার পাশের বিল্ডিং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমরা দেখতে পাই, এই বাসা থেকে ধোঁয়া বের হয়। এ সময় নিচতলা থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের যে কোন সময় ছড়িয়ে পড়তে পারে।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিকের স্ত্রী বলেন, আমার বিল্ডিং নিচ তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে পারে , আমরা ফায়ার সার্ভিস দ্রুত খবর দেই । ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার বলেন, দুপুর ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন