POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬ | সময়: ২:৩০ অপরাহ্ণ

আগামী ২১ জানুয়ারি থেকে দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৩তম কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন