POPULAR BD NEWS
Popular BD News Logo

সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬ | সময়: ৮:৫২ অপরাহ্ণ

‘আসাম বেঙ্গল গেটওয়ে’ নামে পরিচিত চাঁদপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তিনি ঢাকা থেকে সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে আসেন। বিকেলে তিনি রেলের জন্য গুরুত্বপূর্ণ এলাকা শহরের বড় স্টেশন পরিদর্শন করার কথা থাকলেও চাঁদপুরে পৌঁছে তাৎক্ষনিক স্টেশন পরিদর্শনে আসেন।

এ সময় তিনি রেলওয়ের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে স্টেশন ও তিন নদীর মোহনা মোলহেড এলাকা পরিদর্শন করেন। চলমান উন্নয়ন কাজগুলো গুরুত্ব সহকারে দেখেন।

পরিদর্শনকালে সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর স্টেশন মাষ্টার মারুফ হোসেন, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও চাঁদপুরের কর্মকর্তা, কর্মচারী ও রেলওয়ে শ্রমিক দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর স্টেশন মাষ্টার মারুফ হোসেন জানান, সচিব মহোদয় সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছেন। কোন উপলক্ষ্য ছিলো কিনা আমাদেরকে জানানো হয়নি। তিনি শুধুমাত্র স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন