POPULAR BD NEWS
Popular BD News Logo

`যে কোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২০ | সময়: ৯:০৯ অপরাহ্ণ

আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে ফরিদগঞ্জ পৌর সভা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতির বাসভবনে অনুুষ্ঠিত এই সভায় পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় তিনি পৌর আওয়ামীলীগের কমিটি উপস্থাপন করে বলেন, মজিবুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে গঠিত পৌর আওয়ামীলীগের কমিটিই বর্তমানে কাজ করছে। এই বিষয়ে জেলা আওয়ামীলীগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। তাই এই নিয়ে অন্যকোন কথা বলার প্রয়োজন নেই। আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। যে কোন মূল্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন রাজাকারের দোসরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে , তারা এখন আমাদের আদর্শের স্থানে আঘাত এনেছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার দু:সাহস দেখিয়েছে। তাদের আর কোন সুযোগ দেয়া যাবে না। তাই আওয়ামীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন থেকে প্রস্তুতি নিন।

পৌর আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জসিম পাটওয়ারীর পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামাল পাঠান, উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল মিয়াজী, ইকবাল হোসেন , প্যানেল মেয়র আ: মন্নান পরান প্রমুখ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন