POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী

আলমগীর কবির | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন মোঃ আব্দুল করিম বেপারী।

স্থানীয় সূত্রে জানা যায় , মোঃ আব্দুল করিম বেপারী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি রাজারগাঁও সমাজ সেবা সংঘের অফিস ভবন সংস্কার, রাজারগাঁও বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রধান গেইট নির্মাণ, বিভিন্ন সময়ে তিনি খেলাধুলায় আয়োজন ও আর্থিক সহযোগিতা করেছেন বলে স্হানীয় সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টাল প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পদ পদবীতে না থাকলেও দলীয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি তিনি ইতালি থেকে দেশে ফেরলে ইউনিয়নের বিএনপির নেতা কর্মীগন ঢাকার বিমান বন্দরে থেকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।

আব্দুল করিম বেপারী জানিয়েছেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি রাজারগাঁও ইউনিয়নের মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবেন । ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি দৈনিক চাঁদপুর কন্ঠে প্রকাশিত স্থানীয় নির্বাচনী হালচাল নিয়ে একটি প্রতিবেদনে রাজারগাঁও ইউনিয়নে বিএনপির সমর্থন পেতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আলোচনায় মোঃ আব্দুল করিম বেপারীর নাম ও উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন এবং নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ও অন্যান্য বিষয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

মোঃ আব্দুল করিম বেপারী বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও আমার এলাকার মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি। ইউনিয়নবাসী আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়ে আসছেন, তা আমার জন্য অনুপ্রেরণা। মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করতে চাই। ভবিষ্যতে ইউনিয়নবাসী আমাকে যে দায়িত্ব দিলে মাদক, ইভটিজিং, ঘুষ বানিজ্য মুক্ত ইউনিয়ন গড়তে কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো।” ইনশাআল্লাহ।

রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতার মধ্য দিয়ে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আগামী দিনে রাজারগাঁও ইউনিয়নের প্রার্থীদের জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড আরও বাড়তে পারে বলে সাধারণ জনগন মনে করছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন