POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

ওমর ফারুক সায়েম | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬ | সময়: ৩:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আমির হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় গাড়ির হেলপার ছিলেন।

এ বিষয়ে কচুয়া থানার তদন্ত ওসি রাশেদুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ পায় পরিবার। পরে সকালে তার মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন