চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁওয়ের কৃতী শিক্ষার্থী মাওলানা তানজিম আহমেদ সরকারি শিক্ষা বৃত্তি অর্জন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তুরস্ক গমন করেছেন। তাঁর পিতা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান, তার দাদা মরহুম আঃ ওহাব রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। মাওলানা তানজিম আহমেদ ৪ ভাই, এক বোন । সে ভাইদের মধ্যে তৃতীয়। এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
সরকারি শিক্ষা বৃত্তির মাধ্যমে তুরস্কে পড়াশোনার সুযোগ পাওয়ায় তানজিম আহমেদ তাঁর শিক্ষা ও মেধার আরও বিকাশ ঘটাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁর এই অর্জন রাজারগাঁও এলাকার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে
তার গ্রামের বাড়ী রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ পশ্চিম রাজারগাঁও পরান বেপারী বাড়ী।
তানজিম আহমেদের পরিবার তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।