POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সায়েম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পৌরসভার বালুরচর কুয়েতী মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সায়েম মতলব উত্তর উপজেলার বারআনী গ্রামের মো. সাইফুল সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে থানার এসআই (নিরস্ত্র) মো. সাদেকুর রহমানের সঙ্গে এএসআই মোশারফ হোসেন ভূঁইয়া ও এএসআই সজীব ভূঁইয়া অংশ নেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তার সায়েমের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মতলব উত্তর উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন