POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬ | সময়: ৭:২৫ অপরাহ্ণ

চাঁদপুর শহরের বড় স্টেশন লোকো কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​বুধবার বিকেলে কোস্টগাড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আব্দুর রহিম, ফারহান রানা ও জয় যৌথভাবে দীর্ঘদিন ধরে এই মাদকের কারবার চালিয়ে আসছে।

​অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে ফারহান রানা ও জয় ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন