POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬ | সময়: ৯:৫১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক জাহিদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ওমর ফারুক সর্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমিতির সদস্য কামরুজ্জামান টুটুল, সাবেক সভাপতি হাছান মাহমুদ, সমিতির সাবেক সভাপতি এস এম চিশতী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম সিপাত, সাইফুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য মেহেদী হাসান পাপ্পু, সমিতির সাবেক সভাপতি মেহেদী হাসান সর্দারসহ সমিতির কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সিপাতকে ক্রেস্ট প্রদান করা হয়।

পরে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন