POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

হাবিবুর রহমান | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬ | সময়: ৯:২৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রাকিবুল হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিবুল হাসান ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ থানার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল হাসান ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়া (তপাদার বাড়ি) এলাকার শিপন তপাদারের ছেলে। তার মায়ের নাম রাজিয়া সুলতানা।

পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ থানার মামলা নং-৫৯, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৪৫৪; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন