POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয়করণের লক্ষ্যে শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজের দানপত্র দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুরে চাঁদপুর – ৫ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের উপস্থিতিতে দানপত্র দলিল হস্তান্তর করা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মমিনুল হক এসময় তিনি বলেন, সরকারের ১শ দিনের কর্মসূচির মধ্যে মেহের ডিগ্রি কলেজ সরকারি করণ হলো।

আপনারা খুবই ভাগ্যবান। তিনি বলেন, সরকার উন্নয়নের জন্য খুবই আন্তরিক কিছুদিনের মধ্যেই চিতোষীতে ডাকাতিয়া নদীর উপর নতুন সেতু নির্মাণ করা হবে এছাড়া খিলা ব্রিজ ও সুচিপাড়া ব্রিজের কাজ করা হবে। আমি সবসময় আপনাদের জন্য কাজ করছি। আপনারা যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারেন সেই জন্য আমরা সোচ্চার রয়েছি। আমাদের এখানে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী।

প্রায় ৫ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ২.৪৭ একর সম্পত্তি ও নগদ ১৬ লাখ টাকা স্থিতি হস্তান্তর করা হয়েছে। এসময় সরকারের পক্ষে দলিলে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন