POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অসহায় পরিবারের পাশে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সর্বতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চারটি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং দুটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে একটি পরিবারকে ৮ হাজার টাকা করে নগদ অনুদান দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়।

সমাজসেবক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ। বক্তব্য রাখেন বেলচোঁ বাজার সমিতির সভাপতি মোহন চৌধুরী, বিএনপি নেতা লোকমজন হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরে আলম নিরব। বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এরপর অসহায় পরিবারের সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেওয়া হয়।

মানবিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন