POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ, ঢাকায় স্থানান্তর

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬ | সময়: ৯:৩৪ অপরাহ্ণ

​চাঁদপুর শহরে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

​শনিবার বিকালে চাঁদপুর শহরের মিশন রোড এলাকার আরএস টাওয়ারের পাঁচতলার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো— ছয় বছরের ফাইজা ও চার বছরের সাব্বির।

পরিবার ও চিকিৎসক জানায়, বাসার বারান্দায় খেলছিল ওই দুই শিশু। এ সময় বারান্দার খুব কাছ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে তারা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা বারান্দার গ্রিলের সঙ্গে আটকে যায়, এতে তাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়।

​পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
​

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন