POPULAR BD NEWS
Popular BD News Logo

তুরস্কে খনি ধস, নিহত ৫

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬ | সময়: ৫:৫৭ অপরাহ্ণ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে খনি ধসে আটকা পড়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) তাদের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মানিসা প্রদেশের সোমা জেলায় খনি ধসের পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার ইজমির শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি খনিতে ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে সাত শ্রমিক আটকা পড়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারীরা প্রথমে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। এ সময় আরও দুজন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে খনির ভেতরে আরও তিন শ্রমিক আটকা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। শুক্রবার ভোরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

এর আগে, তুরস্কের সোমা এলাকাতেই ২০১৪ সালে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় ভূগর্ভে আগুন লেগে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩০১ জন শ্রমিক নিহত হন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন