POPULAR BD NEWS
Popular BD News Logo

৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬ | সময়: ৯:০৩ পূর্বাহ্ণ

চাঁদপুর পুলিশ লাইন্স গেইট সংলগ্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া আনুমানিক ৮–৯ বছর বয়সী শিশু আরাফাতের পরিবারের সন্ধান পেয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

শিশুটিকে পাওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সন্ধানে তৎপর হয় পুলিশ। অবশেষে প্রায় ৩ ঘণ্টার মধ্যে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়।

পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানায় বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬খ্রি.) শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি, পূর্বের পোস্টটি শেয়ার করে পরিবারের সন্ধানে সহযোগিতা করা সকলের প্রতিও কৃতজ্ঞতা।

চাঁদপুর জেলা পুলিশ—মানুষের পাশে, মানুষের নিরাপত্তায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন